২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ ক্যাডেট কলেজের সবাই পাস

দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ৫৮০ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 06:43 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২টি ক্যাডেট কলেজ থেকে এবার ৬০১ জন পরীক্ষা দিয়েছেন।

ফৌজদারহাট, ঝিনাইদহ, মির্জাপুর, সিলেট, বরিশাল, পাবনা এবং ময়মনসিংহ ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

                                        এক নজরে ক্যাডেট কলেজের ফল

কলেজ

পরীক্ষার্থী

উত্তীর্ণ

জিপিএ-৫

জিপিএ-৪ এর অধিক

ফৌজদারহাট ক্যাডেট কলেজ

৪৯

৪৯

৪৯

-

ঝিনাইদহ ক্যাডেট কলেজ

৫২

৫২

৫২

-

মির্জাপুর ক্যাডেট কলেজ

৫২

৫২

৫২

-

রাজশাহী ক্যাডেট কলেজ

৫২

৫২

৫১

০১

সিলেট ক্যাডেট কলেজ

৪৯

৪৯

৪৯

-

রংপুর ক্যাডেট কলেজ

৪৭

৪৭

৪৬

০১

বরিশাল ক্যাডেট কলেজ

৫৪

৫৪

৫৪

-

পাবনা ক্যাডেট কলেজ

৫০

৫০

৫০

-

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ

৫৩

৫৩

৫৩

-

কুমিল্লা ক্যাডেট কলেজ

৫০

৫০

৩৮

১২

ফেনী গার্লস ক্যাডেট কলেজ

৫৪

৫৪

৪৭

০৭

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ

৩৯

৩৯

৩৯

-

কুমিল্লার ১২ জন, ফেনী গার্লস ক্যাডেট কলেজের সাত জন এবং রাজশাহী ও রংপুর ক্যাডেট কলেজের একজন করে শিক্ষার্থী পূর্ণাঙ্গ জিপিএ পাননি।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন।