২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতায় থাকবে বাংলাদেশ-ভারত

ফ্রেম ওয়ার্ক এগ্রিমেন্ট ও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে তথ্যপ্রযুক্তিত খাতে পারস্পরিক সহযোগিতায় সম্মতি জানিয়েছে বাংলাদেশ ও ভারত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 09:20 PM

Updated : 12 Apr 2022, 02:28 AM

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে তার দপ্তরে এক সৈজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার ক্ষেত্র প্রস্তুতে উভয় দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় বা বিভাগের সমন্বয়ে ফ্রেম ওয়ার্ক এগ্রিমেন্ট করা এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের আওতায় নিয়মিত বৈঠক হবে।

এ বৈঠকের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে তথ্যপ্রযুক্তির টেকসই বিস্তারে কাজ করার বিষয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূত একমত পোষণ করেন।

এছাড়াও ই-কমার্স, সাইবার নিরাপত্তা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন, আইটিইএস, শিক্ষাসহ তথ্যপ্রযুক্তির সামগ্রিক বিষয়ে আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

তথ্যপ্রযুক্তি খাতে ভারতের ১০০ বিলিয়ন ডলার রপ্তানির মাধ্যমে বিশ্বদরবারে ভারতের সুসংহত অবস্থানে তারুণ্যের ভূমিকার প্রাধান্যের কথা উল্লেক করে রাষ্ট্রদূত বাংলাদেশের ৫ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রাকে উল্লেখযোগ্য অভিহিত করে বাংলাদেশের তারুণ্যের  প্রসংশা করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ভারতের সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদশে হাইটকে পার্ক অথরিটি ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্তি সচিব সুশান্ত কুমার সাহা উপস্থিত ছিলেন।