বিআরটিএ ভবনে অগ্নিকাণ্ড
রাজধানীর তেজগাঁও এলেনবাড়িতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহমুদুল হক জানান,বেলা ১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়।
এরপর অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।
বিআরটিএ চেয়ারম্যানের একান্ত সচিব আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভবনের নিচতলার সুইচবোর্ডে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কী না- তা জানাতে পারেননি তিনি।
