২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজারে ছুরির আঘাতে যুবক নিহত

রাজধানীর মগবাজারের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 02:08 AM

Updated : 20 Aug 2022, 12:42 PM

নিহত আরিফ হোসেনের (২০) বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রমনা থানার এসআই হুমায়ূন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার দিকে মগবাজারের আমবাগানের চেয়ারম্যান গলিতে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে হত্যা করে বলে পুলিশ জানতে পারে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কারা কী কারণে আরিফকে হত্যা তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।

এসআই হুমায়ূন বলেন, হত্যার কারণ ও হত্যাকারীদের খুঁজে পেতে ওই এলাকায় পুলিশের অভিযান চলছে।

এ ঘটনায় রাত ২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।