২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে বায়োমেট্রিক নিবন্ধন চালু

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল সিম পুনঃনিবন্ধনের জন্য বায়োমেট্রিক নিবন্ধন বুথ চালু করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 01:17 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

পুরনো খবর:

তিন মাসে ২৮ লাখ গ্রাহক হারিয়েছে মোবাইল অপারেটররা

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মঙ্গলবার সচিবালয়ে এই বুথের কার্যক্রম উদ্বোধন করেন।

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন না করলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “১ মে থেকে স্বল্প সময়ের জন্য আমরা ইঙ্গিত দিব তাদের সিমটি ডিঅ্যাকটিভ করে, যারা এখন পর্যন্ত সিমটির ‘ভেরিফিকেশন’ করেনি।”

পর্যায়ক্রমে সিম বন্ধ রাখার সময় বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, “এক সময় পুরোপুরি বন্ধ হয়ে যাবে।”

Image
তারানা হালিম

তারানা হালিম

ভুয়া পরিচয়ে অথবা নিবন্ধন ছাড়া সিম কিনে নানা অপরাধে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় গত বছর গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়। এরপর মোবাইল গ্রাহকদের সিমের তথ্য যাচাইয়ে শুরু হয় জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডার ব্যবহারের প্রক্রিয়া।

গত ১৬ ডিসেম্বর সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ায় আঙুলের ছাপ না দিয়ে এখন আর নতুন সিম কেনা যাচ্ছে না। পাশাপাশি বায়োমেট্রিক পদ্ধতিতে পুরনো সিমের পুনঃনিবন্ধন চলছে, যা  ৩০ এপ্রিলের মধ্যে শেষ করার পরিকল্পনার কথা বলে আসছে সরকার।