২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ২ আনসারুল্লাহ সদস্য গ্রেপ্তার

পহেলা বৈশাখের আগে রাজধানীর সূত্রাপুর থেকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 12:09 AM

Updated : 20 Aug 2022, 12:27 PM

ইদি আমিন ও বিএম মুজিবুর রহমান নামে ওই দুই ব্যক্তিকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানিয়েছেন।

তিনি বলেন, “মহানগর গোয়েন্দা পুলিশ ও কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিটের সদস্যরা ফরাশগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।”

গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাশরুকুর রহমান খালেদ বলেন, “এরা দীর্ঘদিন ধরে আনসারুল্লাহ বাংলা টিমকে বোমা তৈরির প্রশিক্ষণ ও বোমা তৈরির উপকরণ কেনায় সহযোগিতা করে আসছিল।”

দক্ষিণখান থানা এলাকার সরদার পাড়ার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনার তদন্তে

আমিন ও মুজিবুরের সংশ্লিষ্টতা মিরেছে বলে জানান তিনি।