২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহম্মদপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ১

ঢাকার মোহাম্মদপুর থেকে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 07:21 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

পুলিশ বলছে, গ্রেপ্তার আব্দুস সাত্তার (৪৫) মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বেলা দেড়টায় মোহাম্মদপুরের নবীননগর হাউজিং এলাকার ময়না ভ্যারাইটিস স্টোরের সামনে থেকে সাত্তারকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে চারটি গুলি ভরতি একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।

পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আফজাল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালানো হয় জানিয়ে ওসি জামাল বলেন, সাত্তার মোহাম্মদপুর ছাড়াও আশেপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এ কারণে তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ।