২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে দুদক চেয়ারম্যান ও কমিশনারের বিদায়ী সাক্ষাত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এম. বদিউজ্জামান ও কমিশনার এম সাহাবুদ্দীন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 06:59 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, দুদক চেয়ারম্যান ও কমিশনার রোববার বিকেলে বঙ্গভবনে যান।

“সাক্ষাতের সময় তারা রাষ্ট্রপতিকে দুদকের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। দায়িত্ব পালনের সময় সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান তারা।”

আবদুল হামিদ বলেন, দুর্নীতি একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বড় বাধা। দুর্নীতি প্রতিরোধে জন সচেতনতা এবং তৃণমূলে জনগণের অংশগ্রহণ জরুরি।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।

দুদকে বদিউজ্জামান ও সাহাবুদ্দীনের মেয়াদ রোববারই শেষ হয়েছে। এরইমধ্যে সরকার সাবেক জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদকে দুদকের চেয়ারম্যান এবং সাবেক বিচারক এএফএম আমিনুল ইসলামকে কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে।