বিজিবি নেমেছে রাজধানীতে
যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল থাকায় জামায়াতে ইসলামীর হরতাল ডাকার পর রাজধানীতে বিজিবি নামানো হয়েছে।
মঙ্গলবার রাতে রাজধানীতে বিজিবির ১৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
(ফাইল ছবি)
বুধবার সকাল পর্যন্ত বিজিবি সদস্যরা রাস্তায় থাকবেন বলে তিনি জানান।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মীর কাসেমের আপিলের রায় মঙ্গলবার সকালে দেওয়ার পর দলটি বুধবার সকাল-থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদেশে হরতাল ডেকেছে।
সারাদেশে বিজিবি সদস্য মোতায়েন করা হবে কি না- জানতে চাইলে বাহিনীর মুখপাত্র বলেন, জেলা প্রশাসকরা চাহিদা দিলে সেই অনুযায়ী বিজিবি সদস্য দেওয়া হবে।
