ম্যানহোল খোলা? ফোন করুন…
ঢাকার কোনো এলাকায় ম্যানহোলের ঢাকনা ঠিকঠাক না থাকলে সে বিষয়ে ব্যবস্থার জন্য কর্তৃপক্ষকে জানাতে একটি ফোন নম্বর দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
‘১৬১৬২’ নম্বরে ফোন করা হলে দ্রুত ম্যানহোলের ঢাকনা মেরামত করা হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার সংসদে প্রশ্নোত্তরে মন্ত্রী মোশাররফ বলেন, রাজধানীর অধিকাংশ ম্যানহোল ওয়াসার নিয়ন্ত্রণে। ম্যানহোলের সংখ্যা প্রায় ৪০ হাজার। এরমধ্যে ড্রেনেজ লাইনের উপর প্রায় ১১ হাজার এবং স্যুয়ারেজ লাইনের উপর প্রায় ২৯ হাজার ম্যানহোল রয়েছে।
ঢাকানাবিহীন ম্যানহোল মেরামত ঢাকা ওয়াসা ও ঢাকার দুই সিটি কর্পোরেশনের নিয়মিত কাজ জানিয়ে তিনি বলেন, এজন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলরদের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঢাকনাবিহীন ম্যানহোলের তথ্য প্রতিদিন সিটি করপোরেশনকে অবহিত করে।
খন্দকার মোশাররফ হোসেন, ফাইল ছবি
আরেক প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, ঢাকায় দিনে পানির চাহিদা ২২০ থেকে ২৩০ কোটি লিটার। সেখানে বর্তমানে ওয়াসার উৎপাদন ক্ষমতা ২৪২ কোটি লিটার।
রাজধানীর চাঁনখারপুল এলাকায় জলমগ্ন সড়কে ম্যানহোলে পড়ে গিয়ে বাঁচার চেষ্টারত শিশুর ছবি ২০১৪ সালের ২৫ মের। বর্ষাকালে ঢাকার অনেক জায়গায় এ চিত্র দেখা যায়।
অসহায় মানুষের চিকিৎসার জন্য এই সহায়তা দেওয়া হয় বলে জানান তিনি।
