২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসক্রিম কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর কদমতলীর ধোলাইপাড়ের এক আইসক্রিম কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 03:30 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

শুক্রবার সকাল ১১টার দিকে ববী আইসক্রিম কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

মো. নূর নবী (৪০) নামের ওই শ্রমিককে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল ফাঁড়ির নায়েক মো. রফিক জানান।

কারখানার মালিক মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে নূরনবীসহ অন্য শ্রমিকরা কারখানায় কাজ করছিলেন। নূরনবী মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।”

নূর নবীর গ্রামের বাড়ি কুড়িগ্রামে। তিনি গত ২০ বছর ধরে ওই কারখানায় কাজ করেছিলেন বলে সালাউদ্দিন জানান।