ডিএমপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
প্রতিষ্ঠার ৪১ তম বার্ষিকী উযযাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার বিকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে এ উপলক্ষে ছিল নানা আয়োজন; নগরিক সংবর্ধনাও দেওয়া হয়।
১৯৭৬ সালে ১ ফেব্রুয়ারি ১২টি থানা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যক্রম শুরু হয়। তখন ৪১ লাখ নগরবাসীর নিরাপত্তার জন্য ১২টি থানা ও ৬ হাজার জনবল ছিল। এখন পুলিশের জনবলের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩ হাজার ৮১৮জন। থানার সংখ্যা হয়েছে ৪৯টি।
পুলিশ কমিশনার বলেন, ডিএমপিতে পুলিশের সেবার মান বেড়েছে। থানায় জিডি ও মামলা করতে গেলে এখন পুলিশ সহযোগিতা করে। বিপদে পড়ে থানায় টেলিফোন করলে পুলিশ ছুটে যায়। মামলা তদন্ত ও আসামি গ্রেপ্তারে পুলিশ আগের চেয়ে বেশি তৎপর। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশ কাজ করছে।
ব্লগার ওয়াশিকুর রহমান বাবু, ইটালীয় নাগরিক হত্যাকাণ্ডসহ প্রায় অধিকাংশ গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করে হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের দাবিও করেন তিনি।
অনুষ্ঠানে চিত্রনায়ক আলমগীর হোসেন, আবুল মকছুদসহ সাবেক পুলিশ প্রধানরা বক্তব্য দেন।
জনবান্ধব পুলিশ সৃষ্টিসহ সেবার মান আরও বাড়াতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার।
এদিকে স্থানীয় অধিবাসীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ৪৯টি থানা ও ৮টি বিভাগে মঙ্গলবার সকাল ১১টার কেক কাটা হয়।
