২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারপ্রাপ্ত সচিব হলেন ৫ কর্মকর্তা

জনপ্রশাসনের পাঁচজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 05:43 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এক আদেশে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়কে নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দিয়েছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান আহমেদ হোসেন খান ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য হয়েছেন।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার।

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. নুরুন্নবী তালুকদার ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় হয়েছেন বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সচিব।

এছাড়া মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহীন খানকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শিক্ষা এবং ভূমি মন্ত্রণালয়ের সচিবরা অবসরোত্তর ছুটিতে গেলেও এ দুই মন্ত্রণালয়ে বুধবার নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।