২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

নেত্রকোণায় গৃহবধূ রত্না রাণীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 03:14 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

দণ্ডিত পরিতোষ সামন্ত (৩৫) জেলার মদন উপজেলার বৃবড়িকান্দি গ্রামের অবীর সামন্তের ছেলে।
মঙ্গলবার সকালে নেত্রকোণার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ আসামির উপস্থিতিতে এই রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী সুভাষ বণিক অজয়।

এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং এই টাকা দিতে ব্যর্থ হলে আরও দুই বছর কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

২০০৬ সালের ২৮ অগাস্ট সকালে পরিতোষ কোদাল দিয়ে রত্নাকে কোপালে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

মামলার নথি থেকে জানা যায়, খালিয়াজুরী উপজেলার আদমপুর গ্রামের রত্না রাণীর (২৮) সঙ্গে ২০০০ সালে পরিতোষের বিয়ে হয়। এরপর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল।

হত্যার দিনই নিহতের ছোট বোন সুপ্তা রাণী পরিতোষকে আসামি করে মদন থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০০৭ সালের ২২ জানুয়ারি অভিযোগপত্র দেয় পুলিশ।