২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডার নতুন হাই কমিশনার মিজানুর

কাডানার হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মিজানুর রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 05:12 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পেশাদার কূটনীতিক মিজানুর রহমান বর্তমান হাই কমিশনার কামরুল আহসানের স্থলাভিষিক্ত হবেন।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের এই বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় ও কনস্যুলার বিষয়ক সচিবের দায়িত্বে রয়েছেন।

এর আগে তিনি মিশর ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়াও কলম্বো, মস্কো ও ম্যানচেস্টারের বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব পাল করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন।