‘জুয়ার আসর’ ভাঙতে গিয়ে পুলিশ লাঞ্ছিত
রাজধানীর আদাবরে একটি জুয়ার আসর ভাঙতে গিয়ে দুই পুলিশ সদস্যকে লাঞ্ছিত হতে হয়েছে।
রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে আদাবর থানার এসআই মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “১৭ নম্বর রোডে ক্যারাম বোর্ড খেলার নামে জুয়া হয় এমন খবরের ভিত্ততে সেখানে গেলে যুবলীগ নেতা নামধারী মনিরের লোকজন তাদের বাধা দেয়।”
পরে আরো পুলিশ সেখানে অভিযানে গেলে লাঞ্ছনাকারীরা পালিয়ে যায় বলে জানান এসআই মাজহার
প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্যারাম বোর্ডে ভাঙতে দুই পুলিশ সদস্য গেলে তাদের সঙ্গে ‘মনিরের লোকজনের’ হাতাহাতি হয়। এসময় পুলিশ সদস্যরা আহত হন।
আদাবর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, “পুলিশ আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল।”
মনিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
