২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ৭টি ঘর পুড়ে গেছে

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সাতটি ঘর পুড়ে গেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 10:54 PM

Updated : 22 Aug 2022, 01:40 PM

মঙ্গলবার বিকেলে পশ্চিম পাঠানগড় গ্রামের ছলিম উদ্দিন ভূঁঞার রান্নাঘরে আগুন লেগে তা অন্য বাড়িতে ছড়িয়ে পড়লে এই ক্ষয়ক্ষতি হয় বলে দমকল বাহিনী জানিয়েছে।

ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ উল্লাহ জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভূঁঞাবাড়ির বদিউর রহমান, আবদুর রউফ, আবদুল আহাদ, শফিকুর রহমান, হাফেজ আহাম্মদ ও সুরুজ মিয়ার সাতটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।

বদিউর রহমানের ছেলে দুবাইফেরত ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে তার ভিসা-পাসপোর্ট পুড়ে গেছে।

গৃহিণী হ্যাপি জানান, তার বোনের বিয়ের জন্য ব্যাংক থেকে সকালে আড়াই লাখ টাকা তুলেছিলেন। এছাড়া পাঁচ ভরি স্বর্ণালংকার কিনেছিলেন। সব পুড়ে গেছে।

খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও পাঠাননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।