২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে গাছ চাপায় গৃহবধূর মৃত্যু

বাগেরহাটের কচুয়া উপজেলার গাছ চাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 04:07 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

কচুয়া থানার ওসি মো. শমসের আলী জানান, শনিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের ছোট আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কনিকা অধিকারী (২২) ওই গ্রামের মিহির অধিকারীর স্ত্রী।

আহত সাধনা মৃধাকে (৩৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

পুলিশ কর্মকর্তা শমসের বলেন, সকালে কনিকা ও তার মামি সাধনা রান্না ঘরে বসে গল্প করছিলেন। এ সময় রান্না ঘরের পাশা থাকা একটি নারকেল গাছ ঘরের ওপরে ভেঙে পড়লে দুজনে চাপা পড়েন।

প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনিকাকে মৃত ঘোষণা করেন।

পরে সাধনাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।