২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে মানবপাচার ও অস্ত্র মামলার ২ আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজন তালিকাভুক্ত মানবপাচারকারী বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 04:14 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

মঙ্গলবার সকালে লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান।

গ্রেপ্তাররা হলেন- লেঙ্গুরবিল এলাকার জাহেদ হোসেন (৩০) ও  দক্ষিণ লেঙ্গুরবিলের ছৈয়দুল বশর (৩৮)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী জাহেদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে টেকনাফ থানায় মামলা রয়েছে। আর ছৈয়দুল অস্ত্র ও মাদক মামলার আসামি বলে জানান তিনি।

ওসি আতাউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে দুজন পলাতক ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরেছে এমন গোপন তথ্য পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।