কমলাপুরে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন- রিয়াজ হোসেন (১৬) ও ইমরান (২৪)।
কমলাপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, সকালে সিলেট থেকে আসা উপবন একপ্রেসের যাত্রী রিয়াজের কাছে ২৯০টি ইয়াবা পাওয়া যায়।
প্রায় একই সময় সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী ইমরানের কাছে পাওয়া যায় ১৫ বোতল ফেনসিডিল।
তাদের দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান তিনি।
