কুমিল্লায় দুর্ঘটনায় ২ জন নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বাস-ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন, আহত হন অন্তত ১৫ জন।
বুধবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতদের একজন হলেন আমিনুল ইসলাম (৩০)। আরেকজনের নাম জানা যায়নি।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরও নাম জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ময়নামতি হাইওয়ে পুলিশের এসআই আবদুল খালেক জানান, ঢাকা থেকে রামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ও ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়।
“ওই সময় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলও দুর্ঘটনার শিকার হয়। এতে মোটরসাইকেলের চালকসহ দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।”
