২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অপহৃত তরুণী ময়মনসিংহে উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচি থেকে অপহরণের একদিন পর ময়মনসিংহ থেকে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2015, 04:53 PM

Updated : 22 Aug 2022, 01:23 PM

বেলকুচি থানার এসআই আমিরুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে ময়মনসিংহ শহরের একটি মিশনারি স্কুল থেকে তাকে উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে আদালতে তার (২১) জবানবন্দি নেওয়া হয়েছে। তিনি উপজেলা পরিসংখ্যান অফিসের মাঠকর্মী হিসেবে কর্মরত।

এসআই আমিরুল বলেন, বৃহস্পতিবার বিকালে বেলকুচি এলাকা থেকে নিখোঁজ হয় মেয়েটি। শুক্রবার সকালে মেয়েটির বাবা একই উপজেলার চালা সাতমাথা এলাকার মৃত আমজাদ মেম্বরের ছেলে আমিনুর ইসলামকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা করেন।

মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে ময়মনসিংহ থেকে উদ্ধার করে বলে জানান তিনি।