২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিশু ধর্ষণের অভিযোগে চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2015, 01:05 PM

Updated : 22 Aug 2022, 01:23 PM

Image
(প্রতীকী ছবি)

(প্রতীকী ছবি)

উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহম্মেদ জানান, শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আব্দুল আলীম (১৭) উপজেলার ছোট বাকুয়া গ্রামের মৃত ইমান আলী প্রামানিকের ছেলে।

শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, গত ৩০ সেপ্টেম্বর বড় ভাইয়ের মেয়েকে (০৯) মাছ ধরার কথা বলে বাড়ির পাশের জলাশয়ের কাছে নিয়ে ধর্ষণ করে আলীম। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে আলীম পালিয়ে যায়।

শুক্রবার রাতে মেয়েটির বাবা মামলা করলে আলীমকে গ্রেপ্তার করা হয়।