মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ২
মুন্সীগঞ্জ সদরে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে দশকানী এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. ইউনুচ।
গ্রেপ্তাররা হলেন আনোয়ার (৩০) ও সনি (২৪)।
ওসি বলেন, আনোয়ারের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সে দর্জি পরিচয়ের আড়ালে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত।
