২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় হোটেল থেকে মাইক্রো চালকের লাশ উদ্ধার

বরগুনার আমতলী উপজেলায় একটি হোটেল থেকে এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 07:42 PM

Updated : 22 Aug 2022, 01:19 PM

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা শহরের নুতন বাজার এলাকার হোটেল নিউ ডিলাক্স থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান।

নিহত ফারুক হোসেন (৪৪) বগুড়ার শাহজাহানপুর থানার চুকনগর গ্রামের বাসিন্দা। 

উপজেলার হলদিয়া ইউনিয়নের ছোনাউঠা গ্রামের শিবলী কামাল মহসিন ঈদের আগে চট্টগ্রাম থেকে ফারুককে মাইক্রোবাসসহ আমতলীতে নিয়ে আসেন।

সোমবার বিকাল সাড়ে ৪টার সময় ফারুক ওই হোটেলে উঠেন বলে জানিয়েছেন নিউ ডিলাক্স হোটেল ম্যানেজার আবদুল মান্নান।

তিনি বলেন, “গতকাল অসুস্থ হওয়া পর ফারুক হোসেন ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে রুম ভেতর থেকে আটকানো দেখে ডাকাডাকি করেও কোন সাড়া পাওয়া যায়নি।

“পরে দরজা খোলার জন্য ধাক্কাধাক্কি করলে দরজার ছিটকিনি ভেঙে যায়। তখন তাকে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়।”

ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।