২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জ সদর উপজেলায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 05:50 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

মৃত মো. আজমির (৭) নারায়ণগঞ্জ সদরের মাসডাইল এলাকার আলমগীর হোসেনের ছেলে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. ইউনুচ আলী বলেন, আজমির কেওয়ার গ্রামে তার নানা জয়নাল আবেদীনের বাড়িতে বেড়াতে এসেছিল।

“সোমবার দুপুরে সে বাড়ির পুকুরে অন্যদের সাথে গোসল করতে নামার পর হঠাৎ ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।”