২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে প্রতিবেশীর ছুরিকাঘাতে মুদি দোকানি নিহত

ঢাকার নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 10:06 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

নিহত বিপ্লব (৪৫) উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের সোনাতলা গ্রামের হেলাল বেপারীর ছেলে। সোনাতলা বাজারে তার মুদি দোকান আছে।

নবাবগঞ্জ থানার এসআই ফিরোজ জানান, বৃহস্পতিবার বিকালে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকালে বিপ্লব তার দোকান খুলতে গেলে প্রতিবেশী শহিদুল ধারালো ছুরি নিয়ে তার উপর অতর্কিতে হামলা চালায়। প্রথমে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

“হাত কেটে ফেলায় ও শরীরের বিভিন্ন অংশে ধারালো ছুরি দিয়ে কোপানোর ফলে রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।”

এসআই ফিরোজ জানান, এঘটনায় নবাবগঞ্জ থানায় একটি হত্যামামলার প্রক্রিয়া চলছে।

“বিপ্লব ও শহিদুলের মধ্যে পূর্ব শত্রুতার জন্য একটি সিআর মামলা আদালতে বিচারাধীন রয়েছে।”

ঘটনার পর থেকেই ঘাতক শহিদুল পলাতক রয়েছে বলে তিনি জানান।