২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যুর খবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর এসেছে বাংলাদেশে থাকা তাদের স্বজনদের কাছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 12:17 AM

Updated : 22 Aug 2022, 01:16 PM

গত শুক্রবার সকালে দাম্মামে এই দুর্ঘটনা ঘটে বলে সৌদিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা রোববার খবর পাঠিয়েছেন। 

নিহতরা হলেন- সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সুচিয়ার ভাঙ্গা গ্রামের হারুন ফকিরের ছেলে মামুন ফকির (২৮), সিরাজ ঢালীর ছেলে নাসির ঢালী (২৫) ও কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের রিপন (৩০)।

ঈদ উপলক্ষে পরিবারের জন্য কেনাকাটা করে মাইক্রোবাসে চড়ে বাসায় ফেরার পথে মস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস মল্লিক স্বজনদের উদ্ধৃত করে সাংবাদিকদের জানিয়েছেন।  

তিনি বলেন, “বাসায় ফেরার পথে দাম্মামের উপ-শহর নাড়িয়ায় তাদের মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।”