২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে বোরবার দুপুরে বালতির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 05:54 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

নিহত মারিয়া আক্তার (১৪ মাস) উপজেলার শুক্তাগড় গ্রামের বেলায়েত হোসেনের মেয়ে।

ওই শিশুর বাবার বরাত দিয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক আবুল খায়ের রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশু মারিয়া খেলতে গিয়ে রান্না ঘরে রাখা বালতির পানিতে ডুবে যায়। স্বজনরা উদ্ধার করে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।