২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর প্রকৌশলী ঝালকাঠীতে ফেনসিডিলসহ আটক

পটুয়াখালী পৌরসভার এক প্রকৌশলী, এক আওয়ামী লীগ নেতার ছোট ভাই এবং এক ঠিকাদারকে ১২ বোতল ফেনসিডিলসহ ঝালকাঠি শহর থেকে আটক করেছে পুলিশ।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 02:46 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

ঝালকাঠি সদর থানার পরিদর্শক মো. আব্দুস সালাম জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে শহরের কলেজ মোড় এলাকায় একটি মোটারসাইকেলসহ তাদের আটক করা হয়।

এরা হলেন- পটুয়াখালী পৌরসভার প্রকৌশলী মো. আনোয়ার সাদাত, ঠিকাদার জাহিদ হোসেন এবং ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরের ছোট ভাই খান মোহাম্মদ মোস্তাক (৩৮)।

তাদের সবার বাড়ি পটুয়াখালী জেলা শহরের সবুজবাগ এলাকায়।

পরিদর্শক সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টার দিকে মোটরসাইকেলে করে কলেজ মোড় দিয়ে যাওয়ার সময় ওই তিনজনকে থামানো হয়। তল্লাশি করে তাদের মোটরসাইকেলের ‘সিটের’ নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ১২ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

এ ঘটনায় সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।