২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়া জামায়াত আমির কারাফটকে গ্রেপ্তার

জামিনে কারাগার থেকে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার হয়েছেন পটিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুকিবুল ইসলাম চৌধুরী ফারুকসহ পাঁচজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 09:31 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বুধবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

মুকিবুল ইসলাম চৌধুরী ফারুক ছাড়া গ্রেপ্তার অন্যরা হলেন- নজরুল ইসলাম (৪০), মো. ইকবাল (৫০), মাহমুদুল হক (৬২) ও নুরুল আলম।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাছান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাতকানিয়া থানার একটি নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।  

গত ২৮ অগাস্ট পটিয়া উপজেলার পাইকপাড়া এলাকায় ফারুকের বাড়িতে গোপন বৈঠকের সময় পুলিশ ফারুকসহ ১০ জনকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারারক্ষক জাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের বিরুদ্ধে থাকা মামলায় আদালত থেকে জামিনের কাগজ আসার পর বিকালে তাদের মুক্তি দেওয়া হয়।