সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সিরাজগঞ্জ শহরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার খালাত ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১১টার শহরের ভাঙ্গাবাড়ি মিলন মোড় এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কর্মকর্তা হাবিব বিডিনিউজ আরও জানান, দুপুরে স্কুল থেকে ফেরার পর শিশুটি বাড়িতে একাই ছিল। খালাত ভাই জীবন ওই সময় বাড়িতে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে।
রাতে শিশুটির মা থানায় এসে লিখিত অভিযোগ করার পর জীবনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে ওসি জানান।
তিনি বলেন, বুধবার শিশুটির ডাক্তারি পরীক্ষা করানো হবে।
