২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে ৯ শিবিরকর্মী আটক

দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্রবাসে গোপন বৈঠকের সময় নয় বহিরাগতকে আটক করা হয়েছে, যারা ইসলামী ছাত্রশিবির কর্মী বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 07:43 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি এ একে এম খালেকুজ্জামান জানান, মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, নেওয়াজ শরীফ (২৩), জাকির হোসাইন (২৫), আবু সাঈদ (২২), মেহেদী হাসান (২০), সাদ্দাম হোসেন (২৩), মামুনুর রশীদ (২২), শাহ মো. ওবায়দুল্লাহ (২০) রায়হান মিয়া সবুজ (২০) ও জাফর ইকবাল (২৩)।  

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবির কর্মীরা নাশকতা পরিকল্পনায় গোপন বৈঠক করছে কলেজ কর্তৃপক্ষের এমন অভিযোগ পেয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে ডা. ইউসুফ আলী হল থেকে ওই নয়জনকে আটক করে পুলিশ।

“আটককৃতদের মঙ্গলবার বিকালে দিনাজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নাজমুল হোসেনের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক ১৬ সেপ্টেম্বর শুনানির দিন রেখে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”