ফরিদপুরে অস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার
ফরিদপুরে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার শহরের মধ্য আলীরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিব উদ্দিন আহমেদ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উত্তর আলীপুর এলাকার পারভেজ প্রামাণিক (৩০) ও ইমরুল হাসান রাজিব (২৮)।
পারভেজ দ্রুত বিচার মামলার পলাতক আসামি এবং রাজিবের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে বলে জানান ওসি।
ওসি বলেন, মধ্য আলীপুরের ফাহিম মিয়ার বাড়িতে সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র লেনদেন করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পারভেজ ও রাজিবকে গ্রেপ্তার করা হয়।
“এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।”
এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
