২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ট্রাকচাপায় কলেজছাত্রী নিহত

ঝিনাইদহ সদর উপজেলায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রী ট্রাকচাপায় নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তার পরিবারের দুই সদস্য।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 03:12 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

শুক্রবার সকাল ১০টার দিকে কোদালে গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান।

নিহত জাহানে তুশি (২২) শৈলকুপা উপজেলার কুমড়েদা গ্রামের মতিউল ইসলামের মেয়ে। ঝিনাইদহ সরকারি কেসি কলেজের বিবিএ (সম্মান) শেষবর্ষের ছাত্রী ছিলেন তিনি।

আহত দুজনের নাম জানা যায়নি। তবে তারা তুশির ভাই ও ভাবি বলে পুলিশ জানিয়েছে। তাদের ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে। 

ওসি হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাই-ভাবির সঙ্গে মোটরসাইকেলে করে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন তুশি।

“পথে বিপরীত দিক থেকে দ্রুতবেগে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই ওই তরুণীর মৃত্যু হয়”

এদিকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ট্রাকটিকে আবাইপুরে আটকে ফেলে স্থানীয়রা। তারা চালককেও ধরে পুলিশে দিয়েছে বলে জানান ওসি।