নসিমন উল্টে স্কুলছাত্র নিহত
ঝিনাইদহের শৈলকুপায় নসিমন উল্টে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার নাকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শৈলকুপা থানার ওসি হাশেম খান।
নিহত পল্লব সরকার ( ১১ ) ফলিয়া গ্রামের পলাশ সরকারের ছেলে। সে ফলিয়া সরকারি প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
ওসি বলেন, পল্লব ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজে মডেল টেস্ট দিয়ে নসিমনে করে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল। নাকোল গ্রামে নসিমনটি উল্টে গেলে পল্লবসহ তিন যাত্রী আহত হয়।
“স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পল্লবকে মৃত ঘোষণা করেন।”
