২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে কটূক্তি, ১ ব্যক্তি গ্রেপ্তার

ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ‘অশ্লীল’ ও ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় ঝিনাইদহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 11:13 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, বুধবার রাত ৯টার দিকে মহেশপুর উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক আবু তালেব উপজেলার কদমতলা গ্রামের হাসান আলির ছেলে ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারাতে মামলা করা হয়েছে বলেও জানান ওসি শাহিদুল ।