২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাড়াটিয়া সেজে শিশু অপহরণ, মুক্তিপণ দাবি

ঢাকার আশুলিয়ায় ঘর ভাড়া নেওয়ার একদিন পর এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 06:19 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

অপহৃত মেহেরাজ (৫) আশুলিয়ার জামগড়া এলাকার এনামুল হকের ছেলে।

আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকালে পাশের দোকানে চকলেট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে অপহরণ করে ভাড়াটিয়া মো. পলাশ।

এ ঘটনায় ওইদিনই শিশুটির বাবা এনামুল হক আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।অপহরণকারীকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধারে চেষ্টা চলছে বলে জানান তিনি।

এনামুল হক বলেন, শুক্রবার পলাশ তাদের বাড়ির একটি কক্ষ ভাড়া নেয়। পরদিন  বিকালে তার ছেলে মেহেরাজকে চকলেট কিনে দেওয়ার কথা বলে পাশের দোকানে নিয়ে আর ফিরেনি।

পরদিন রোববার বিকালে পলাশ ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানান এনামুল।