২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

গাজীপুরের কাপাসিয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 08:12 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

কাপাসিয়া থানার ওসি মো. আহসান উল্লাহ জানান, রোববার বিকালে মনোজিত চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়।

হরিমুঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোজিত কাপাসিয়া উপজেলার পিরোজপুর গ্রামের খোকন চন্দ্র সরকারের ছেলে।

ওই ছাত্রীর পরিবারের বরাত দিয়ে ওসি আহসান উল্লাহ বলেন, শনিবার বিকালে কোচিং সেন্টারে যাওয়ার পথে ওই ছাত্রীকে রাস্তা থেকে ডেকে নিয়ে মনোজিত তার কোচিং সেন্টারে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে রাতেই স্থানীয়দের নিয়ে মীমাংসার চেষ্টা চালান ওই শিক্ষক।

“রোববার সকালে ঘটনাটি স্কুলে ছড়িয়ে পড়লে শিক্ষকের বিচার দাবিতে ছাত্রীরা ক্লাস বর্জন করে। পরে পুলিশ স্কুল থেকে মনোজিতকে আটক করে থানায় নিয়ে আসে।”

সোমবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা করার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।

এ ঘটনায় ওই ছাত্রীর মা কাপাসিয়া থানায় একটি মামলা করেছেন।