২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বিল থেকে শিশুর লাশ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একটি বিল থেকে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 07:22 PM

Updated : 22 Aug 2022, 01:05 PM

মঙ্গলবার দুপুরে বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদী গ্রামের বিলে লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

লাশ পচে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক বিডিইনউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুটির কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে। অর্ধগলিত হওয়ায় শনাক্ত করা যাচ্ছে না।

বালিথুবা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান বাবলু বলেন, “প্রায় এক মাস আগে স্থানীয় টেলু মিজির সাত বছর বয়সী মেয়ে রুবিনা স্কুলে যাওয়ার পর নিখোঁজ হয়। সম্ভবত লাশটি রুবিনার।”

লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।