২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে আগুনে পুড়ল ২০টি ঘর

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে আগুনে পুড়ে গেছে ২০টি আধাপাকা ঘর।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 11:11 AM

Updated : 22 Aug 2022, 01:05 PM

সোমবার রাত সাড়ে ৯টার দিকে রফিকুল ইসলামের বাড়িতে আগুন লাগে বলে শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোর্শেদ আলম জানিয়েছেন।

বাড়িটির অধিকাংশ ঘরে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ভাড়া থাকেন। তবে আগুনে কেউ হতাহত হননি।

বাড়ির মালিক রফিকুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসকে জানানো হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোর্শেদ জানান, শ্রীপুর ও ভালুকা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

“বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগতে পারে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নির্ণয় করা সম্ভব হয়নি।”