২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু-নারী নির্যাতকদের শাস্তির দাবিতে বিক্ষোভ

শিশু ও নারী নির্যাতনের ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে দুটি নারী সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 10:27 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে সমাজাতিন্ত্রক মহিলা ফ্রন্ট ও নারী মুক্তি কেন্দ্র।

সমাবেশে বক্তারা রাজন ও রাকিবসহ সব শিশু নিপীড়নের ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

এ সময় নারী নির্যাতন, ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়।

নারী নির্যাতনের ঘটনা রোধে সামাজিক সচেতনা বাড়ানোসহ সিডও সনদের বাস্তবায়নে উদ্যোগী হতেও তাগিদ দেওয়া হয়।

সমাজাতিন্ত্রক মহিলা ফ্রন্টের মানববন্ধনে বক্তব্য রাখেন রওশন আরা রুশো, শামসুন্নাহার জ্যোৎস্না ও শম্পা বসু।

নারী মুক্তি কেন্দ্রের কর্মসূচিতে সভাপতি সীমা দত্ত ও বাসদ নেতার আকম জহিরুল ইসলাম বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে তোপখানা রোড পর্যন্ত মিছিল করা হয়।