২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শার সেই নবজাতক নড়াইলে

যশোরের শার্শায় পলিথিনে মোড়ানো পাওয়া সেই নবজাতককে তুলে দেওয়া হয়েছে নড়াইলের এক নিঃসন্তান দম্পতির হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 12:43 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

রোববার যশোরের আদালতের মাধ্যমে শিশুটিকে গ্রহণ করেন নড়াইলের লোহাগড়ার পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামের রাফিয়া তরফদার ও আব্দুল হামিদ ভূইয়া দম্পতি।

শার্শা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী রওশনারা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে শার্শার সাতমাইল-গোগা সড়কের বসতপুর ইটভাটার কাছে কান্নার শব্দ শুনে পথচারীরা একটি পলিথিনে জড়ানো অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করে।

এরপর শিশুটি ওই এলাকার রেশমা বেগম নামের এক গৃহবধূর কাছে ছিল।

ওইদিনই বিষয়টি সমাজসেবা অধিদপ্তরের উপজেলা কর্মকর্তাকে জানানো হয়।

অধিদপ্তরের সহকারী রওশনারা বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে রোববার শিশুটিকে রেশমা বেগমের কাছ থেকে নিয়ে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করি।

“পরে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির মাধ্যমে আদালতে শিশুটিকে উপস্থাপন করে নড়াইলের নিঃসন্তান দম্পতির কাছে তুলে দেওয়া হয়।”

রাফিয়া তরফদার একজন স্কুল শিক্ষিকা এবং তার স্বামী আব্দুল হামিদ ভূইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলে জানান রওশনারা।

পুরনো খবর:

রাস্তায় পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার