২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তায় পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার

যশোরের শার্শা উপজেলায় রাস্তায় পলিথিনে মোড়ানো এক নবজাতক পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 03:09 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

শুক্রবার রাতে উপজেলার বসতপুর গ্রাম থেকে উদ্ধারে পর ওই গ্রামের আনোয়ারুল ইসলামের স্ত্রী রেশমা বেগমের কাছে রয়েছে শিশুটি।

তবে সদ্য প্রসূত মেয়ে শিশুটির বাবা-মা কে তা জানা যায়নি বলে জানান উপজেলার বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক সৈয়দ বায়েজিদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত ১২টার দিকে সাতমাইল-গোগা সড়কের বসতপুর ইটভাটার কাছে কান্নার শব্দ শুনে পথচারীরা পলিথিনে জড়ানো অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করে।

Image
বেনাপোলে কুড়িয়ে পাওয়া শিশুটি এখন রাজমিস্ত্রি মনোয়ারের ঘরে

বেনাপোলে কুড়িয়ে পাওয়া শিশুটি এখন রাজমিস্ত্রি মনোয়ারের ঘরে

বিষয়টি সমাজসেবা অধিদপ্তরের উপজেলা কর্মকর্তাকে জানানো হয়েছে বলে জানান।

রেশমার বাবা রফিকুল ইসলাম বলেন, কুড়িয়ে পাওয়ার পর থেকে তার মেয়ের কাছে রয়েছে শিশুটি।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শিশুটির মায়ের সন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন শার্শা থানার ওসি এনামুল হক।

রেশমার দুটি সন্তান রয়েছে। এ শিশুটিকেও নিজ দায়িত্বে লালন পালন করার আশা ব্যক্ত করেছেন তিনি।