২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাথরঘাটার ৬ জেলে অপহরণ

সুন্দরবন সংলগ্ন কচিখালী থেকে ছয় জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 01:07 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

শনিবার গভীর রাতে অপহৃত জেলেরা সবাই বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন।  

অপহৃতরা হলেন ছগির হোসেন, আবদুল খালেক, দুলাল, কালাম মীর, রফিক হাওলাদার ও ইউনুস মিয়া।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, কচিখালী এলাকায় জেলেরা জাল ফেলে ঘুমিয়ে পড়েছিলেন।

“রাত দেড়টার দিকে জলদস্যুরা ছয়টি ট্রলার থেকে ছয় জেলেকে অপহরণ করে নিয়ে গেছে।”

অপহৃতদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। তবে জলদস্যু বাহিনীর নাম জানা যায়নি বলে জানান তিনি।