বরিশালে বাসের ধাক্কায় পুলিশসহ নিহত ৩
বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশ চেকপোস্টের কাছে নিয়ন্ত্রণহীন একটি বাসের ধাক্কায় এক কনস্টেবলসহ তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছে শিশুসহ দুইজন।
রোববার সকাল সোয়া ৯টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বরিশালের পুলিশ সুপার এস এম আখতারুজ্জামান জানান।
নিহতরা হলেন- গৌরনদী উপজেলার হাইওয়ে থানার কনস্টেবল জাহিদ হোসেন (২৬), রিকশা আরোহী সিরাজ সরদার (৬০) ও পথচারী শাহাজাদা শরীফ (৪৫)।
এদের মধ্যে শাহাজাদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ছেলে রেফাত শরীফকে (১২) নিয়ে পায়ে হেঁটে মাদ্রাসায় যাচ্ছিলেন।
রেফাত ও নজরুল ইসলাম (৩৫) নামের এক রিকশা চালককে আহত অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নজরুলের অবস্থা ‘গুরুতর’ বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক মাসুম মোল্লা।
বরিশালের গৌড়নদী উপজেলায় রোববার সকালে এক বাসের ধাক্কায় পুলিশসহ ৩ জনের মৃত্যু হয়।
“কিন্তু গতি বেশি থাকায় বাস থামাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল জাহিদ, ওই পথ দিয়ে আসা নজরুলের রিকশা এবং রাস্তায় থাকা শাহাজাদা ও তার ছেলেকে ধাক্কা দেয়।”
পরে বাসটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। বাসের ধাক্কায় পথচারী শাহাজাদা ও রিকশাআরোহী সিরাজ ঘটনাস্থলেই মারা যান।বরিশাল মেডিকেলে নেওয়ার পর মারা যান কনস্টেবল জাহিদ।
এসপি আখতারুজ্জামান জানান, শাহাজাদা বাসের ধাক্কায় ছিটকে পাশের একটি ডোবায় পড়ে যান। পুলিশ তার লাশটি ডোবা থেকে উদ্ধার করে।
