টাঙ্গাইলে র্যাবের ‘বন্ধুকযুদ্ধে চরমপন্থি’ নিহত
টাঙ্গাইলে র্যাবের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে এক ‘চরমপন্থি’ নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে ভোরে তিনি গুলিবিদ্ধ হন। বেলা সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত মজিবর রহমান ওরফে শেখে (৪০) টাঙ্গাইল সদরের কাশিনগর গ্রামের মৃত সোনা মন্ডলের ছেলে।
তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, ভোর ৪টার দিকে সদর উপজেলার শ্যামার ঘাট এলাকায় দুই চরমপন্থি গ্রুপের গোলাগুলির সংবাদ পেয়ে র্যার সদস্যরা সেখানে গেলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
“র্যাবও পাল্টা গুলি ছুড়লে শেখে গুলিবিদ্ধ হন। পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুরে সেখানে তার মৃত্যু হয়।”
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও তিনি জানান।
“শেখের বিরুদ্ধে টাঙ্গাইল সদর মডেল থানাসহ বিভিন্ন থানায় তিনটি হত্যাসহ ৯টি মামলা রয়েছে,” বলেন এই র্যাব কর্মকর্তা।
