২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পরিবহন ধর্মঘট স্থগিত  

চট্টগ্রামে পরিবহন শ্রমিক নেতা নুরুল ইসলাম অপহরণের ঘটনায় ডাকা ধর্মঘট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘আশ্বাসে’ স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 01:27 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

পুরনো খবর:

চট্টগ্রামে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

তবে শুক্রবার দুপুর পর্যন্ত নুরুল ইসলামের কোনো সন্ধান পুলিশ পায়নি।

চট্টগ্রাম মহানগরী হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলামকে গত বুধবার রাত ১০টার দিকে অস্ত্রধারীরা ‘অপহরণ’ করে নিয়ে যায় বলে অভিযোগ তার সংগঠনের।

তার সন্ধান দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে বৃহত্তর চট্টগ্রামে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করে। এতে চরম ভোগান্তিতে পড়ে নগরীর সাধারণ মানুষ।

পরে ওই শ্রমিক নেতাকে খুঁজে বের করতে পুলিশের ‘চিরুনি অভিযানের’ আশ্বাসের পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ধর্মঘট স্থগিত করে সংগঠনটি।

ফেডারেশনের পূর্বাঞ্চলীয় কমিটির সভাপতি মৃণাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের আশ্বাসের প্রেক্ষিতে শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত আমরা কর্মসূচি স্থগিত করেছি। আমরা বিকাল পর্যন্ত দেখব। এরপর সভা করে শহীদ মিনার থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”