২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান ওএসডি

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হায়াতকে ওএসডি করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 09:37 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুল জান্নাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান রাজশাহী বোর্ডের সচিব অধ্যাপক আবুল কালাম আজাদ।

তিনি বলেন, চেক জালিয়াতিসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় অধ্যাপক আবুল হায়াতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে তাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে ।

বৃহস্পতিবার বিকালে এ সংক্রান্ত একটি আদেশ রাজশাহী শিক্ষাবোর্ডে ফ্যাক্সযোগে পাঠানো হয় বলে জানিয়েছেন আবুল কালাম।