২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে উগ্রপন্থি প্রচারপত্র ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে জঙ্গি সন্দেহে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে, তার কাছ থেকে ধারাল অস্ত্র ও উগ্রপন্থি প্রচারপত্র পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 09:35 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দক্ষিণখানে অভিযান চালিয়ে মো. সিফাতকে (১৯) গ্রেপ্তার করা হয় বলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

তার কাছ থেকে ধর্মীয় উগ্রপন্থি প্রচারপত্র ছাড়াও একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, তিনটি ছোরা এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে এতে বলা হয়।

“দেশব্যাপী জঙ্গি কর্মকাণ্ড এবং সমসাময়িক বিভিন্ন অপতৎপরতার সাথে তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে,” বলা হয়েছে এতে।